শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-১১ আসনে বিএনপির মনোনয়ন ফর্ম কিনলেন কামরুল হুদা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Kamrul Huda buys BNP nomination form for Comilla-11 constituency
কুমিল্লা-১১ আসনে বিএনপির মনোনয়ন ফর্ম কিনলেন কামরুল হুদা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১১ আসনে চৌদ্দগ্রাম উপজেলার ধানের শীর্ষ প্রতীকের মনোনীত প্রার্থী কামরুল হুদা দলীয় মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন।

মনোনয়ন ফর্ম ক্রয়ের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিম, এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মনোনয়ন ফর্ম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নেতৃবৃন্দ এ সময় বলেন, কুমিল্লা-১১ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি অত্যন্ত সুদৃঢ়। ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের সমর্থন আদায়ে তারা আশাবাদী।

আরও পড়ুন