
রাইজিং কুমিল্লা প্রতিবেদন

কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৩ জুন) সকালে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এই তথ্য নিশ্চিত করেছেন।
লে. কর্নেল মীর আলী এজাজ জানান, বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর উপজেলার কটক বাজার পোস্টের আওতাধীন নন্দী বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এই স্থানটি সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৩০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৪ লাখ ১২ হাজার টাকা।
জব্দকৃত ডিসপ্লেগুলো বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সদস্যদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC