
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ১ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। আজ রোববার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক মীর আলী এজাজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, কাঙ্ক্ষিত চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে ১০ বিজিবি নিয়মিত টহল ও নজরদারি পরিচালনা করছে। এর অংশ হিসেবে রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে মাদক ও চোরাচালানবিরোধী একটি অভিযান পরিচালনা করে টহলদল।
অভিযান চলাকালে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান মালিকবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তল্লাশি করে ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪১ হাজার টাকা।
বিজিবি কর্মকর্তারা জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস গোডাউনে জমা করা হবে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC