
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
এ সময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্বাগত অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সফল কর্মজীবন কামনা করেন। পাশাপাশি কুমিল্লা নগরীর উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।
কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নবাগত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা নগর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC