
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক নিয়োজিত স্টাফদের জন্য ৪১,৬০,০০০ (একচল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) এই আর্থিক সহায়তার চেক গ্রহণ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু।
জানা গেছে, আগামী পরশু মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকা সংলগ্ন শিশু পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মধ্যে এই আর্থিক সহায়তা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু। তাঁর উপস্থিতিতেই পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এই অনুদান বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রদত্ত এই আর্থিক সহায়তা কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC