
রাইজিং ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তাদের মেয়র প্রার্থী হিসেবে যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের নাম ঘোষণা করেছে।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা, কুমিল্লা, রাজশাহী মেয়র প্রার্থীসহ মোট পাঁচটি সিটির প্রার্থী ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, দ্রুত সময়ের মধ্যে বাকি সিটি করপোরেশন ও অন্যান্য স্থানীয় নির্বাচনের প্রার্থীর নামও ঘোষণা করা হবে।
এনসিপি সদস্য সচিব আখতার হোসেন নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে পাঁচটি দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা, প্রশাসকের পদে বসে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC