
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী দিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে দলটির কুমিল্লা মহানগর নায়েবে আমির মো. মোছলেহ উদ্দিন প্রাথমিক আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে মহানগর নায়েবে আমির মো. মোছলেহ উদ্দিনের ছেলে শিহাব মাহমুদ রাইজিং কুমিল্লাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাবা প্রার্থী হতে পারেন। ইনশাআল্লাহ কি আছে কপালে দেখা যাক”
এদিকে আজ সোমবার Industrialist and Business Welfare Foundation (IBWF) কুমিল্লা মহানগরের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমীর মুসলেহ উদ্দীন, IBWF কুমিল্লা মহানগর সভাপতি মু. মোশারফ হোসাইন, কুমিল্লা টাওয়ার এর এমডি আলহাজ্ব নুর উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক আই আর আশিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।









