
রাইজিং ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি নন্দনপুরে সশস্ত্র হামলা ও গুলিতে আহতের ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে।
গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) নগরীর ২৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ও আন্দোলনের সময় গুলিবিদ্ধ আবু সাঈদ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এ মামলা করেন।
এতে কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহার সূচনা, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ ১০৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্যরা হলেন- মহানগর যুবলীগ আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদি, সরকার মাহমুদ জাবেদ, আব্দুল সাত্তার, এমদাদ উল্লা, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, ইউনিয়ন চেয়ারম্যান হাসান রাফি রাজু, কাজী মোজাম্মেল, যুবলীগ নেতা দুলাল হোসেন অপু প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC