সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে দিনমজুর নিহত

রাইজিং কুমিল্লা প্রতিবেদন

Rising Cumilla - Daily wage laborer killed after being run over by train in Comilla Sadar South
কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে দিনমজুর নিহত / ছবি: প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাযর বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে হারুন (৫০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বিজয়পুর উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হারুন দীর্ঘদিন ধরে দিনমজুর হিসেবে কাজ করতেন। ঘটনার সময় তিনি রেললাইনের পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি ট্রেন দ্রুতগতিতে আসলে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন