
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শহর ও এর আশপাশ এলাকায় শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৭টা থেকে শনিবার (৩১ মে) সকাল ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৯ মে) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি) এই জরুরি গ্যাস বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে। বিজিডিসিএল কর্তৃপক্ষের সঙ্গ কথা বলে রাইজিং কুমিল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুমিল্লা বিমানবন্দর সংলগ্ন প্রতিরক্ষা বিভাগীয় জমি হতে টুমছরিজ এলাকায় ৪ বার পাইপলাইনের হক আপ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে কুমিল্লা শহর ও আশপাশের সকল শ্রেণীর গ্রাহক সাময়িক অসুবিধায় পড়বেন বলে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য হটলাইন: ১৬২৫২ এবং জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কক্ষ: ০১৭৭৩৪১১৪৩৪ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC