
রাইজিং ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ ইজাজুল হককে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে তিনি একই মেডিকেলে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (০১ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে ডা. মোহাম্মদ ইজাজুল হককে কুমিল্লা মেডিকেলের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ পদে পদায়ন করে মন্ত্রণালয়। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে সংযুক্ত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC