
রাইজিং ক্যাম্পাস
কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এমএম হাসান। তিনি বর্তমানে কুমেকের ইউরোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা জেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. এমএম হাসানকে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
অধ্যাপক ডা. এমএম হাসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি এমবিবিএস ও এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেছেন। তার বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকায়। তিনি আবদুর রাজ্জাকের ছেলে।
চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ড্যাবের সঙ্গেও যুক্ত ছিলেন অধ্যাপক ডা. এমএম হাসান। তিনি ড্যাব কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি।
নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ডা. এমএম হাসান বলেন, ‘নিজের সবটুকু মেধা ও শ্রম দিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।’
তিনি আরও বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম, চিকিৎসা শিক্ষা ও একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC