
রাইজিং কুমিল্লা ডেস্ক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে কোরবানি ও মাংস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সংলগ্ন এলাকায় একটি গরু কোরবানি করা হয়। পরে কোরবানির মাংস কলেজের কর্মচারী, নিরাপত্তা প্রহরী, শিক্ষার্থী এবং ক্যাম্পাস সংলগ্ন এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, কোরবানির জন্য গরুটি ১ লাখ ৩৫ হাজার টাকায় ক্রয় করা হয়েছিল। কোরবানির মাংস এমন ব্যক্তিদের মাঝেও বিতরণ করা হয়, যারা আর্থিক কারণে এ বছর কোরবানি দিতে পারেননি।
এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, “কলেজের অনেক কর্মচারী, স্থানীয় বাসিন্দা ও মেসে থাকা শিক্ষার্থীর কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি তাদের ঈদের আনন্দে অংশীদার করতেই প্রতি বছরের মতো এবারও ঈদের দ্বিতীয় দিনে এই কোরবানির আয়োজন করা হয়েছে।”
কর্মসূচিতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং মাংস বিতরণ কার্যক্রমে অংশ নেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC