
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
আজ বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু’র পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলা, শারীরিক সুস্থতা এবং সাংস্কৃতিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন স্কুল ও কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC