
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোপালগঞ্জ, মাদারীপুর এবং ফরিদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন পদ্মা ছাত্রকল্যাণ সংঘের নবীনবরণ ও ইফতারের আয়েজন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ২০৮ নম্বর কক্ষে এর আয়োজন করা হয়। এতে সঞ্চালনায় করেন সংগঠনের সদস্য তিশা মনি হৃদ। এতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) সিনিয়র ইনস্ট্রাক্টর কমল চন্দ্র দাস, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইনস্ট্রাক্টর ওয়াসিমুল বারী, অ্যাসোসিয়েশনের বর্তামান সভাপতি সাইবুর রহমান, সাধারণ সম্পাদক মো. তাহমিদসহ সংগঠনের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থী সাবিদ তালুকদার বলেন, “আজকের এই বিশেষ মুহূর্তে আমরা নবীনরা অপরিসীম আনন্দ ও গর্ব অনুভব করছি। এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং দায়িত্ব ও স্বপ্নের নতুন সূচনা। আমরা বিশ্বাস করি, সকলের ঐক্য, সম্প্রীতি ও পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিতে পারব।”
সাধারণ সম্পাদক মো. তাহমিদ বলেন, 'পদ্মা ছাত্রকল্যাণ সংঘ সবসময়ই একটি পরিবারের মতো কাজ করে, আর আজকের এই নবীনবরণ ও ইফতার মাহফিল সেই ভ্রাতৃত্বের বন্ধনকেই আরও একবার দৃঢ় করল। যারা এই প্রোগ্রাম সফল করতে সহযোগিতা করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞ।'
সভাপতি মোহাম্মদ সাইবুর রহমান বলেন, “অ্যাসোসিয়েশনটি ২০২২ সালে একাধিক জেলা নিয়ে গঠিত হয়েছিল। সময়ের সঙ্গে কিছু সমস্যার কারণে কয়েকটি জেলা আলাদা হয়ে যায়। বর্তমানে গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর এই তিন জেলা নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকের ইফতার আয়োজন সফল করতে কার্যনির্বাহী সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
উল্লেখ্য, ইফতারের আগে অ্যাসোসিয়েশনের সার্বিক কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC