শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ রোভার পেয়েছেন ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’

কুবি প্রতিনিধি

Rising Cumilla - 3 Comilla University rovers receive 'National Service Award'
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ রোভার পেয়েছেন ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’/ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের তিন রোভার ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ স্কাউটসের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য পাওয়া যায়।

জানা গেছে, রোভার স্কাউটিং কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ এ মনোনীত হয়েছেন তারা। অ্যাওয়ার্ড অর্জনকারীরা হলেন-সাবেক সিনিয়র রোভারমেট ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো.তোফাজ্জল হোসেন, গার্ল-ইন সিনিয়র রোভারমেট ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাছরিন আক্তার এবং রোভারমেট ও ব‍্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রোভারমেট নুরে আলম।

উল্লেখ্য, স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে রক্তদান, জলোচ্ছ্বাস, ঝড়-বাদল, বন্যা, আপৎকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবছর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

আরও পড়ুন