শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া

কুবি প্রতিনিধি

Rising Cumilla - Prayers for Khaleda Zia's forgiveness at Comilla University
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া
দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রদলের সদস্যরা।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী  শাখা ছাত্রদলের সদস্যসহ আগত মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা এবং কুবি উপাচার্যের সুস্থতার জন্য দোয়া করা হয় ।
আরও পড়ুন