
মোহাম্মদ রাজীব, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের সহযোগী সংগঠন 'আইসিটি অ্যাসোসিয়েশন' এর আগামী এক বছরের জন্য সতেরো সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শাহীন মিয়াকে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের মোহাম্মদ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বৃষ্টি বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস হৃদি, সাংগঠনিক সম্পাদক সাফওয়ান ইসলাম, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার জাহিদ, সমাজ কল্যাণ ও খাদ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন জনি, ওয়েব ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হৃদয় চন্দ্র দাস, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রমা বড়ুয়া, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল মেহজাবিন।
এছাড়াও তৌসিফ বিন পারভেজ, আবু বকর, রাকিবুল ইসলাম, সৌদা হক শৈলী, জেসিয়া আসফি খান, সালমান আহমেদ সায়েম কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC