
কুবি প্রতিনিধি
শিক্ষাজীবনে ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী। এর মধ্যে ২০১৯ সালের ৫ জন, ২০২০ সালের ৫ জন এবং ২০২১ সালের ৬ জন শিক্ষার্থী এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানায়।
২০১৯ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন— পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, প্রত্নতত্ত্ব বিভাগের মোছা. তাসলিমা আক্তার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের তাশফিয়া সালাম এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার।
২০২০ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন— রসায়ন বিভাগের মাহিম সোলতানা সরকার, বাংলা বিভাগের তাইবুন নাহার, অর্থনীতি বিভাগের হেলাল উদ্দীন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের মোছা. মুক্তা আক্তার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার।
এছাড়া ২০২১ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন— পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, বাংলা বিভাগের নাজনীন সুলতানা, প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নাহিদা আক্তার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আমেনা আক্তার এবং আইন বিভাগের নিশি আক্তার।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন বলেন, "অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফল অর্জন করায় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ১৬ জন এ পুরস্কার পাচ্ছেন। এটাই ফাইনাল লিস্ট। এগুলো সব বিশ্ববিদ্যালয়ের কনফার্ম হওয়ার কোন একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে পুরস্কার তুলে দিবে। এখনো তারিখ নির্ধারিত হয়নি।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC