
রাইজিং ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার ( ২০ মে) শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবন ও বাহিরে ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে অংশগ্রহণ করে ৬ হাজার ৯৬২ জন। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
খ’ ইউনিটের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, প্রতিবারের মতো এবারও ভালোভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন মিলে টিম হিসেবে কাজ করছি। এ পর্যন্ত আমরা কোনো উদ্ভূত পরিস্থিতির অভিযোগ পাইনি। আশাকরি আমরা সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।
গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, ১৯টি কেন্দ্রের অধীনে রয়েছে কয়েকটি উপকেন্দ্রও। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩টি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫টি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। তার মধ্যে বি ইউনিটে ৭ হাজার ৭৪৬ আসনের বিপরীতে মোট আবেদন করে ৯৬ হাজার ৪৩৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আগামী ২৭ মে ‘সি’ (বাণিজ্য) ইউনিটের এবং ৩ জুন ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC