
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লা ও ফেনীতে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২ আগস্ট) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লার চৌয়ারা বাজার এলাকা এবং প্রায় ৩০০ গজ অভ্যন্তরে ফেনীর উত্তর বেতীয়ারা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC