
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শহরের নোয়াপাড়া পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে এক মানবপাচারকারী ও পাসপোর্ট দালালকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম মো. সাজেদুল ইসলাম (৩৫)। তিনি আদর্শ সদর উপজেলার হালিমা নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর ক্যাম্পের একটি টহল দল রাত ১টা ৩০ মিনিটে তার বাড়িতে অভিযান চালায়।
কুমিল্লা কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, সাজেদুল ইসলামের বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের মামলা ছিল।
অভিযান শেষে আটক সাজেদুল এবং উদ্ধারকৃত মালামাল কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে কোতয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম জানান, সাজেদুল ইসলামের বিরুদ্ধে আগে অপহরণ ও ছিনতাইয়ের মামলা রয়েছে। সেনাবাহিনী বিপুল পরিমান পাসপোর্টসহ তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। তাকে বিকেলে আদালতে পাঠানো হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC