
রাইজিং ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) নগরীর ৮, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া কালি মন্দির গলি, কুন্ডগোপী স্যারের গলি, কালি মন্দির থেকে বাগানবাড়ি রোড, লালমাই স্যানেটারি গলি, হলিকেয়ার হাসপাতাল গলি এবং লাকসাম রোডের সালাউদ্দিন মোর থেকে শীষ মামার মাজার রোডের (রাস্তার পশ্চিম পাশ) বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
একই দিনে ২১ নম্বর ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর, সড়ক ভবনের বিপরীত পাশ থেকে নোয়াগাঁও চৌমুহনী, ফারুক টাওয়ার থেকে চায়না বিল্ডিং হয়ে নোয়াগাঁও চৌমুহনী এলাকায় ফগিং ও মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এছাড়া ২২ নম্বর ওয়ার্ডের হিরাপুর উত্তর পাড়া, উত্তর রামপুর পূর্ব পাড়া, শ্রীবল্লভপুর হাজী বাড়ি, সওদাগর বাড়ি, কাজী বাড়ি, পদুয়ার বাজার এলাকার বিএডিসি অফিস ও মৎস্য অফিস এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
নগরীর অন্যান্য এলাকাগুলোর মধ্যে তোয়া হাউজিং, নগর শিশু উদ্যান, নিরাময় হাসপাতাল গলি, মক্কা হাসপাতাল গলি এবং জিলা স্কুলের সামনে অংশেও মশক নিধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC