
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় চলমান পুকুর পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
শনিবার নগরীর বাগিচাগাঁও এলাকায় ডিজিএফআই (DGFI)-এর আঞ্চলিক কার্যালয় সংলগ্ন একটি পুকুরে পরিচালিত পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এবং কুসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুসিক সূত্র জানায়, নগরীর জলাধার সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধি করতে বিভিন্ন পুকুর ও জলাশয় পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বাগিচাগাঁও এলাকার পুকুরটি পরিষ্কার করা হচ্ছে।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা চলমান কাজের অগ্রগতি সম্পর্কে প্রশাসককে অবহিত করেন। এ সময় তিনি কার্যক্রমের মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের এ উদ্যোগ নগরীর পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিকদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC