
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা নগরীতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। অভিযানে অবৈধ দখল অপসারণের পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) নগরীর রাজগঞ্জ ও টমছমব্রিজ সড়কসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সড়ক ও ফুটপাতকে হকার ও অবৈধ দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন স্থাপনা ও সামগ্রী অপসারণ করা হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইন লঙ্ঘনের দায়ে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। তবে জরিমানার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
অভিযান চলাকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।ভ
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC