
রাইজিং ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) নগরীর একাধিক ওয়ার্ডে এ কার্যক্রম চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর ২ নম্বর ওয়ার্ডের তোয়া হাউজিং, মফিজাবাদ কলোনী, ম্যাজিস্ট্রেট কলোনী ও নির্বাচন অফিস রোড এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের অশোকতলা প্রিন্স গলি, খানবাড়ি, মসজিদ গলি, সাজু ভাইয়ের গলি, গৌতমের দোকানের সামনে, অশোকতলা চৌমুহনী, খলিফা বাড়ি পুকুরপাড়, মালিবাড়ি রোড, রামকৃষ্ণ মিশনের রোড ও হিম্মত খান গলিতে এ কার্যক্রম চালানো হয়।
অন্যদিকে ১৮ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেট, সেকশন-২, হাউজিং গোল মার্কেট থেকে শুরু করে হযরত পাড়া মসজিদ পর্যন্ত এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়াও ডিসি বাংলো এলাকা, নগর শিশু উদ্যান, ধর্মসাগর পার্ক এবং তেলিকোনা পৌর পার্কে পৃথকভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC