প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ৪:৫০ পি.এম ||
প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ
কুমিল্লা নগরীতে কখন কোথায় ঈদের জামাত
মো: তানভীর আল আরবী
দেশে রাত পোহালেই মুসলমান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বরাবরের মতো এবারও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ঈদুল ফিতরের প্রধান জামাত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া বৈরী থাকলে ঈদগাহের পাশের জিমনেসিয়ামে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে।
এর আগে গত (৩১ মার্চ) সকালে জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমানের সভাপতিত্বে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ঈদুল ফিতর ১৪৪৫ হিজরী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ্ উপদেষ্টা কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।
কুমিল্লা নগরীর অন্যান্য মসজিদে ঈদের জামাতের সময় ও তালিকা:
কুমিল্লা তথ্য অফিস সূত্রে জানা গেছে, “ঈদের প্রধান জামাত হওয়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈদের নামাজে অংশ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা জজ, মেয়র, উপজেলা চোয়ারম্যানসহ সমাজের সব পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে লাখ খানেক মুসল্লির জন্য প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী