
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ।
আজ রোববার (২০ আগস্ট) ভোরে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ৫ আগস্টের ছাত্রআন্দোলনে হামলার ঘটনায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকে জয়নাল আবেদীন আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়।
আজিজুল হক আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে ৫ আগস্টে জয়নাল আবেদীনের ভূমিকা নিয়ে সমন্বয়করা তাকে গ্রেপ্তার করা ও চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে একাধিকবার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC