
নিজস্ব প্রতিবেদক
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিলোমিটারপ্রতি ১১ পয়সা ভাড়া বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া বাড়ানো হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকেই নতুন এই ভাড়া কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। অন্যদিকে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এই রুটে নন-এসি বাসের ভাড়া ছিল ২৫০ টাকা। নতুন সিদ্ধান্তে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ১০ টাকা।
ভাড়া বৃদ্ধির বিষয়ে মালিক সমিতি জানায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সরকারের নির্দেশনা অনুসারেই এই সমন্বয় করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, “সরকারি নির্দেশনার বাইরে আমরা এক টাকাও বেশি নিচ্ছি না। তেলের মূল্য বৃদ্ধির কারণে নির্ধারিত হারে প্রতি যাত্রীর ভাড়া ১০ টাকা বাড়ানো হয়েছে।”
নতুন ভাড়া কার্যকর হওয়ায় যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই হঠাৎ ভাড়া বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন, তবে সংশ্লিষ্টরা বলছেন—পরিস্থিতির প্রেক্ষিতে এটি অনিবার্য সিদ্ধান্ত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC