
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় ২১০টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা ডাক্তার এম. এম. হাসান এবং বীর মুক্তিযোদ্ধা মো. নূরে আলম ভূইয়া।
এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটা. আবদুর রহমান, সহ-সভাপতি ফরিদ উদ্দিন মাস্টার ও ডা. সালেহ জোহর, সহ-সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ প্রফেসর মো. ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রফেসর দীন মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নেসারুল আলম, সহ-প্রচার সম্পাদক আশিকুর রহমান রনি ও মো. এনায়েতুর রহমান তানভীর, ইমাম মো. মাইনুদ্দিন আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই রমজানের মূল শিক্ষা। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং সামষ্টিক ঐক্যকে আরও সুদৃঢ় করে।









