শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি মনিরুল হক চৌধুরী–এর পক্ষে শ্রদ্ধা নিবেদন

রাইজিং ডেস্ক

কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি মনিরুল হক চৌধুরী–এর পক্ষে শ্রদ্ধা নিবেদন
কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি মনিরুল হক চৌধুরী–এর পক্ষে শ্রদ্ধা নিবেদন/ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী–এর পক্ষে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যে রাতে সকালে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া এবং জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরও পড়ুন