
নিজস্ব প্রতিবেদক
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র্যাব। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করে র্যাব-১১-এর সদস্যরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম।
তিনি জানান, সোমবার (১৫ ডিসেম্বর) বিথিকে আটকের পর তাকে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৫ ডিসেম্বর দুপুরে সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক পরিচালনা এবং পলাতক সহযোগীদের সহায়তার সঙ্গে সাবিনা ইয়াছমিন বিথির কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC