
নিজস্ব প্রতিবেদক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল কুমিল্লা। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ ক্যাটাগরির ৪১ পদে কর্মী নিয়োগে ৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। শুধু কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবেন।
আবেদন ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
১. পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
২. পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ৫
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৩. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৫
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১০
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৬. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
বয়সসীমা
১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৬ নম্বর পদ: ১১২ টাকা;
৭ নম্বর পদ: ৫৬ টাকা।
আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC