
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ওয়াসার কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী কার্যালয়ের স্থান চূড়ান্ত করা হয়েছে। নগরীর ধর্মসাগর সংলগ্ন কুমিল্লা ঈদগাহের পশ্চিম পাড়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দ্বিতীয়তলা ভবনে ওয়াসার অস্থায়ী কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত আনুষ্ঠানিক অনুমোদনপত্র কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিমের) হাতে তুলে দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (সংস্থাপন) মোহাম্মদ ফয়জুল ইসলাম সুমন।
এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) এহতেশামুল রাসেল খান, প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের (জিওবি-এডিবি) প্রকল্প পরিচালক মো. শফিকুল হাসান।
সংশ্লিষ্টদের মতে, অস্থায়ী কার্যালয়ের জন্য ভবন চূড়ান্ত হওয়ায় কুমিল্লা ওয়াসার প্রাতিষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সেবা নিশ্চিত করার উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল।
এ বিষয়ে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম) বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সেবা নিশ্চিত করতে কুমিল্লা ওয়াসার কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরও বলেন, কথায় নয়, কাজে বিশ্বাসী। কুমিল্লার উন্নয়নে কাজ করে যেতে চাই।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC