
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জেলা আমির হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবদুল মতিন। আর জেলা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম শহীদ।
এ ছাড়া ১৯ সদস্যের জেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত মজলিশে শূরার অধিবেশনে সদস্যদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে নতুন সেশনের দায়িত্বশীলদের নির্বাচন ও মনোনয়ন চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা আমির অধ্যাপক আবদুল মতিন।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পরিচালক মাওলানা এটিএম মাসুম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য একেএম শামসুদ্দিন।
ঘোষিত কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলমগীর সরকার। এ ছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, মুফতি আমিনুল ইসলাম ও অধ্যাপক একেএম আনোয়ার হোসাইন।
অধিবেশন শেষে নবগঠিত কমিটির নেতারা আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC