
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টমসন ব্রিজ এলাকায় এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ০৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আ.ক.ম বাহাউদ্দীন বাহার এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মু. মুশফিকুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কানিজ ফাতেমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC