
রাইজিং কুমিল্লা ডেস্ক

সারা দেশে একযোগে শুরু হয়েছে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ ক্রীড়া উৎসব। এর অংশ হিসেবে কুমিল্লায় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) বিকেলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়। দেশের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সিলেট থেকে সম্প্রচার করা হয়, যা কুমিল্লাসহ বিভিন্ন জেলায় একযোগে প্রদর্শন করা হয়।
স্থানীয়ভাবে এ আয়োজনের সমন্বয় করে কুমিল্লা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস কুমিল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ক্রীড়াঙ্গনের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে ক্রীড়া উন্নয়ন ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। কুমিল্লাসহ সংশ্লিষ্ট বিভাগীয় অঞ্চলেও বিভিন্ন খেলায় প্রতিযোগিতা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC