শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার ১১ আসনের ৮টিতে বিএনপির জয়

রাইজিং ডেস্ক

উপরের বামদিক থেকে কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনের বিএনপির অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনের বিএনপির কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মো. জসিম উদ্দিন এবং কুমিল্লা–৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনের বিএনপির মো. মনিরুল হক চৌধুরী। নিচের বামদিক থেকে কুমিল্লা–৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন, কুমিল্লা–৮ (বরুড়া) আসনের বিএনপির জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপির মো. আবুল কালাম, কুমিল্লা–১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনের বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া এবং কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনের জামায়াতের ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
উপরের বামদিক থেকে কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনের বিএনপির অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনের বিএনপির কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মো. জসিম উদ্দিন এবং কুমিল্লা–৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনের বিএনপির মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা–৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন, কুমিল্লা–৮ (বরুড়া) আসনের বিএনপির জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপির মো. আবুল কালাম, কুমিল্লা–১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনের বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া এবং কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনের জামায়াতের ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত প্রার্থীরা। বাকি তিনটি আসনের মধ্যে একটি করে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা যায়।

সবচেয়ে আলোচিত ফল এসেছে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে। এখানে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৯১ হাজার ৬৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির মনোনীত প্রার্থী, পাঁচবারের সাবেক এমপি ও এলডিপির সাবেক মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে পরাজিত করেন। ড. রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ ভোট। ব্যবধান ৪৩ হাজার ১৮১ ভোট।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ১,৪১,৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াত প্রার্থী মনিরুজ্জামান বাহালুল পেয়েছেন ৯৪,৮৪৫ ভোট। ব্যবধান ৪৬,৫৯৫।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ৭৭,০৩৭ ভোটে বিজয়ী। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান পেয়েছেন ৬৩,০৪৫ ভোট।

কুমিল্লা-৩ (মুরাদনগর) বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ১,৫৯,২৯১ ভোট পেয়ে জয়ী। জামায়াতের ইউসুফ হাকিম সোহেল পেয়েছেন ১,০৯,৫৯৯ ভোট।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ১,৬৬,৫৮৩ ভোট পেয়ে জয়ী। বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৪৯,৮৮৫ ভোট।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপির মো. জসিম উদ্দিন ১,৩৪,৪৮৫ ভোট পেয়ে বিজয়ী। জামায়াতের ড. মোবারক হোসেন পেয়েছেন ১,২৪,৫৪৭ ভোট।

কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) বিএনপির মো. মনিরুল হক চৌধুরী ২,০১,৭০৬ ভোট পেয়ে জয়ী। জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ পেয়েছেন ১,১৯,৮৫১ ভোট।

কুমিল্লা-৭ (চান্দিনা) এ আসনে বড় চমক দেখান বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। তিনি ৯১,৬৯০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৮,৫০৯ ভোট।

কুমিল্লা-৮ (বরুড়া) বিএনপির জাকারিয়া তাহের সুমন ১,৬৯,১৭৮ ভোটে বিজয়ী। জামায়াতের ড. মো. শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪৫,০৯১ ভোট।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপির মো. আবুল কালাম ১,৭০,০০৮ ভোট পেয়ে জয়ী। জামায়াতের সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী পেয়েছেন ১,১৮,৯৬১ ভোট।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া ১,৬৩,৬৬৭ ভোট পেয়ে বিজয়ী। জামায়াতের ইয়াসিন আরাফাত পেয়েছেন ১,২৩,৭৩৩ ভোট।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ১,৩৩,৩০৮ ভোট পেয়ে জয়ী। বিএনপির মো. কামরুল হুদা পেয়েছেন ৭৬,৬৩৮ ভোট।

আরও পড়ুন