
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লার হোমনায় পাশের বাড়ির এক নারীর জানাজা শেষে বাড়ি ফেরার কিছুক্ষণ পর মারা গেছেন মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) নামে এক ব্যক্তি। এ নিয়ে গত ২০ ঘণ্টায় উপজেলার একই মহল্লায় সাতজনের মৃত্যু হয়েছে। পরপর এসব মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোহাম্মদ জসিম উদ্দিন হোমনা বাজারের মোবাইল মেকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি উপজেলার শ্রীমদ্দি গ্রামের প্রয়াত মালু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব শ্রীমদ্দি ঈদগাহ মাঠে স্থানীয় এক নারীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জসিম উদ্দিন। জানাজা শেষে বাড়িতে ফেরার কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে একই মহল্লার পাঁচজন সোনারগাঁয়ে বেড়াতে যাওয়ার পথে মেঘনা নদীতে ডুবে মারা যান। পরে বৃহস্পতিবার রাতে একই মহল্লার কাসেম মিয়ার স্ত্রীও মারা যান। সবশেষ শুক্রবার সকালে মারা যান জসিম উদ্দিন।
এতে মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে একই মহল্লায় সাতজনের মৃত্যু হলো।
হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, ‘একটি মহল্লা থেকে পরপর সাতজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC