
রাইজিং অনলাইন রিপোর্ট
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে, সোমবার ১১তম রমজানে, কুমিল্লার বালুতুপা এলাকার একটি সেমাই কারখানায় তদারকি অভিযান পরিচালনা করে।
জানা যায়, এ সময় মেয়াদ উত্তীর্ণ ময়দা ব্যবহার করে সেমাই প্রস্তুত, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাইয়ের মণ্ড তৈরি, প্যাকেটের গায়ে মিথ্যা ঘোষণা দিয়ে ভোক্তাকে প্রতারিত করা ও ওজনে কারচুপির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মেসার্স ফুলবন ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় ও প্রতিপালনের জন্য সাতটি নির্দেশনা দেওয়া হয়।
এ সময় ১০০ কেজি মেয়াদ উত্তীর্ণ ময়দা জব্দ করে ধ্বংস করা হয়।
বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মো: আসাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC