
রাইজিং ডেস্ক
কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত থেকে ইলিশগুলো জব্দ করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। পরে বিজিবির নিয়মানুযায়ী সেগুলো নিলামে বিক্রি করা হয়েছে বলে জেনেছি।
নাম প্রকাশ না করার শর্তে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি সূত্র জানান, বুধবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির খাড়েরা বিওপির একটি দল।
এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে খাড়েরা সীমান্ত এলাকায় চোরাকারবারিরা ৩১টি বাক্সে থাকা ৬২০ কেজি ইলিশ রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC