
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সদর উপজেলায় ভারত সীমান্তবর্তী কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভোরবেলা থেকে কটকবাজার গ্রামে এ অভিযান শুরু করে।
অভিযানে এখন পর্যন্ত বেশ কয়েকটি পিস্তল ও বন্দুকের পাশাপাশি দুইটি বস্তা মোড়ানো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১ কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
সকাল ১১টা পর্যন্ত কটকবাজার কবরস্থানের পাশের ওই পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, শ্যালো মেশিন ব্যবহার করে র্যাব সদস্যরা সেচ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে অবস্থিত পুকুরটিতে আরও অস্ত্র থাকতে পারে বলে ধারণা করছেন র্যাব অধিনায়ক।
এ বিষয়ে মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত সাদা বস্তা ও স্কচ টেপে মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই স্থানে আরও অস্ত্র থাকতে পারে এবং সে লক্ষ্যেই অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC