
রাইজিং ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মহাসড়কের সুয়াগাজী এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।
ওসি ইকবাল স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে ঢাকা থেকে কক্সবাজারগামী সুবহানআল্লাহ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। যাত্রীর নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC