
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের দশম শ্রেণির দুই শিক্ষার্থী স্কুল চলাকালীন সময়ে আটিটি বাজারে আড্ডা মারার সময় উপজেলা প্রশাসনের নজরে আসে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রি খীসা তাৎক্ষণিকভাবে তাদের স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনের সময় এই ঘটনাটি ইউএনও হিমাদ্রি খীসার নজরে আসে।
তিনি শিক্ষার্থীদের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে উদ্বেগ প্রকাশ করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা সকল অভিভাবক এবং সম্মানিত শিক্ষকদের প্রতি কঠোর হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC