
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লালমাই উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ও জেঠাতো ভাই।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো: বরইয়া গ্রামের প্রবাসী সোহেল রানার ছেলে আবদুর রহমান (৪) এবং জুয়েল রানার ছেলে জুবায়ের (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল আবদুর রহমান ও জুবায়ের। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখেন স্বজনরা।
পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় বাগমারা বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC