
রাইজিং ডেস্ক
কুমিল্লার লাকসাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৬) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ অক্টোবর) রাত ৮ টার দিকে লাকসাম দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণে রেলক্রসিংয়ে এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন গণিত শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পশ্চিম আউশপাড়া গ্রামের মিয়াজি বাড়ীর সাবেক শিক্ষক সুলতান আহমদের ছেলে।
লাকসাম (জিআরপি) থানার ওসি মাসুদ আলম বলেন, সোমবার রাতে লাকসাম-নোয়াখালী রেলপথের দৌলতগঞ্জ রেল স্টেশনের দক্ষিণে একটি রেলক্রসিং। সাইফুল ইসলাম রেলক্রসিংয়ের পশ্চিম পাশে মোটরসাইকেল রেখে সে পূর্ব পাশে রেললাইন অতিক্রম করছিল।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC