শনিবার ৭ মার্চ, ২০২৬

কুমিল্লার রাজগঞ্জ বাজারে হঠাৎ মন্ত্রী হাজী ইয়াছিন, নিজেই কিনলেন মাছ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

কুমিল্লার রাজগঞ্জ বাজারে হঠাৎ মন্ত্রী হাজী ইয়াছিন, নিজেই কিনলেন মাছ/ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার থেকে মাছ কিনেছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

জানা গেছে, হঠাৎ করেই আজ শনিবার (৭ মার্চ) দুপুরে বাজারে মন্ত্রীর উপস্থিতিতে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। অপ্রত্যাশিতভাবে মন্ত্রীকে বাজারে দেখে অনেকেই বিস্মিত হন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

এ সময় তিনি বাজারের বিভিন্ন মাছের দোকান ঘুরে দেখেন। ক্রেতা ও বিক্রেতাদের সাথে কৌশল বিনিময় করেন।

পরে নিজেই পছন্দ করে কয়েকটি দোকান থেকে মাছ ক্রয় করেন।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, একজন মন্ত্রীকে সাধারণ মানুষের মতো বাজারে এসে মাছ কিনতে দেখে তারা আনন্দিত হয়েছেন। তাদের মতে, এতে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।

আরও পড়ুন