মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

রাইজিং ডেস্ক
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।
আজ শনিবার (১১ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মো. হুমায়ুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে নয়টার দিকে আচমকা ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সিয়াম গুরুতর আহত হয়।
এসময় সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC