
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগরে এক বিশেষ অভিযানে এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতের নাম শিল্পী আক্তার (৩৮)। তার সহযোগী কথিত মাদক সম্রাট মাসুদ রানা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শিল্পী আক্তার কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। তিনি মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুরাদনগর যৌথ বাহিনীর একটি দল মুরাদনগর সরকারি হাসপাতালের পেছনের নিমাইকান্দি আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানে শিল্পী আক্তারের কাছ থেকে এক হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সহযোগী মাসুদ রানা পালিয়ে যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত শিল্পী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC