
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণকারী শিক্ষকদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসর গ্রহণকারী শিক্ষকদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ এবং শিক্ষা বিস্তারে তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাঁদের নিষ্ঠা, ত্যাগ ও আন্তরিকতার প্রশংসা করা হয়।
এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না; বরং তাঁর হাত ধরেই গড়ে ওঠে আগামী প্রজন্ম। দীর্ঘ কর্মজীবনে শিক্ষকেরা যে শ্রম, মেধা ও আন্তরিকতা দিয়ে সমাজ ও জাতি গঠনে ভূমিকা রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি তাঁদের অবসরজীবন সুস্বাস্থ্য, শান্তি ও আনন্দে কাটুক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC